ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
বস্ত্র খাতে ইতিবাচক মুনাফায় ৫ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩৯টি কোম্পানি ৩১ ডিসেম্বর (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যানুযায়ী, আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫ কোম্পানির। একই সময়ে আয় কমেছে ১৬ কোম্পানির এবং ধারাবাহিক লোকসানে ৮টি। এছাড়া, একই সময়ে লোকসান থেকে মুনাফায় ফিরেছে ৪টি কোম্পানি এবং মুনাফা থেকে লোকসানে পড়েছে ৬টি কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- দুলামিয়া কটন, এনভয় টেক্সটাইল, রহিম টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং তমিজউদ্দিন টেক্সটাইল।
দুলামিয়া কটন:দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ২ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ২৩ পয়সা।
এনভয় টেক্সটাইলস:দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৭ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৩ টাকা ৫৮ পয়সা।
রহিম টেক্সটাইল:দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৪ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা। চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৯ পয়সা।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ:দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ পয়সা। অন্যদিকে অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬১ পয়সা।
তমিজউদ্দিন টেক্সটাইল:দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯০ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৭৮ পয়সা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক