ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
মুনাফা থেকে লোকসানে বস্ত্র খাতের ৬ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩৯টি কোম্পানি ৩১ ডিসেম্বর (অক্টোবর-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যানুযায়ী আলোচ্য সময়ে মুনাফা থেকে লোকসানে পড়েছে ৬ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ড্রাগন সোয়েটার, এস্কোয়ার নিট কম্পোটিজট, এমএল ডাইং, শার্প ইন্ডাস্ট্রিজ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং ভিএফএস থ্রেড ডাইং।
ড্রাগন সোয়েটার: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ পয়সা। অন্যদিকে দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৪ পয়সা।
এস্কোয়ার নিট কম্পোজিট: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ৪৭ পয়সা। অন্যদিকে, দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪০ পয়সা।
এমএল ডাইং: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ পয়সা। অন্যদিকে, দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৩ পয়সা।
শার্প ইন্ডাস্ট্রিজ: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩০ পয়সা। অন্যদিকে, দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২১ পয়সা। অন্যদিকে, দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৫ পয়সা।
ভিএফএস থ্রেড ডাইং: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬ পয়সা। অন্যদিকে, দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭ পয়সা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত