ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
লটারিতে ১ লাখ দিরহাম জিতলেন প্রবাসী বাংলাদেশি
ডুয়া নিউজ : মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটি প্রতিমাসে বিগ টিকেট আবুধাবি র্যাফেল ড্র লটারি প্রকাশ করে। এবার এই লটারিতে এক লাখ আমিরাতি দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী তপন দাস কালাবাশী দাস। তপন দাস ছাড়াও তিন ভারতীয় প্রবাসী আবু ধাবি বিগ টিকেট সিরিজের ২৭১তম ড্রয়ে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ ও ভারতের এই চার প্রবাসী যৌথভাবে ৩ লাখ ৭০ হাজার আমিরাতি দিরহাম জিতেছেন।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আবু ধাবির বিগ টিকিট র্যাফেল ড্রতে ৩ লাখ ৭০ হাজার দিরহামের পুরস্কার জিতেছেন বাংলাদেশি ও ভারতীয় চার প্রবাসী। এই পুরস্কারের অর্থ বাংলাদেশি এক কোটি ২২ লাখ ৩৮ হাজার টাকার বেশি। মঙ্গলবার র্যাফেল ড্রর পুরস্কার বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশি প্রবাসী তপন দাস কালাবাশী দাস পুরস্কারের অর্থ হিসেবে এক লাখ আমিরাতি দিরহাম জিতেছেন। যা বাংলাদেশি ৩৩ লাখ টাকার বেশি। গত ছয় বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন ৩০ বছর বয়সী তপন দাস। দেশটিতে নরসুন্দরের কাজ করেন তিনি। এখন লটারিতে পাওয়া অর্থে নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তিনি।
লটারি জেতার পর তপন দাস বলেন, "আমি পরিবারকে সহায়তা করার জন্য তাৎক্ষণিকভাবে টাকা পাঠিয়েছি। আমি শিগগিরই নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছি। দীর্ঘদিনের স্বপ্নের এই র্যাফেল ড্র জয় আমার দরজা খুলে দিয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী