ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ইনডেক্স অ্যাগ্রো ও প্রুডেনশিয়াল ক্যাপিটালকে বড় জরিমানা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইন ও বিধিবদ্ধ নিয়ম লঙ্ঘনের দায়ে সম্প্রতি ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ব্রোকারেজ হাউস প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেডের বিরুদ্ধে বড় অংকের আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।
বিএসইসির মার্চ মাসের এনফোর্সমেন্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর অভ্যন্তরীণ সুশাসন ও আর্থিক স্বচ্ছতার অভাবে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএসইসির একটি প্রতিনিধি দল কোম্পানির কারখানা ও প্রধান কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে নথিপত্র যাচাইয়ের পর এই সিদ্ধান্ত গ্রহণ করে।
ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে তদন্তে গোপন ‘রিলেটেড পার্টি’ লেনদেনের প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এই অনিয়মের দায়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহারকে ৫ লাখ টাকা এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ইকবাল আহমেদ ও কোম্পানি সচিব আবু জাফর আলীকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
পরিদর্শনে দেখা গেছে, ইনডেক্স অ্যাগ্রো ও ইনডেক্স কনস্ট্রাকশন লিমিটেডের মধ্যে প্রায় ২ কোটি টাকার একটি লেনদেন হয়েছে, যা ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে আড়াল করা হয়েছিল। আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী, একই মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের লেনদেন প্রকাশ করা বাধ্যতামূলক হলেও কোম্পানিটি তা মানেনি। এমনকি নিরীক্ষক প্রতিষ্ঠান জি কিবরিয়া অ্যান্ড কো তাদের অডিট রিপোর্টে কোনো রিলেটেড পার্টি লেনদেন হয়নি বলে ভুল তথ্য দিয়েছিল, যা বিএসইসির কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে।
তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে, ইনডেক্স অ্যাগ্রোর প্রকিউরমেন্ট বা কেনাকাটা প্রক্রিয়ায় প্রতিযোগিতামূলক নিয়ম মানা হয়নি। অনেক ক্ষেত্রে ইনডেক্স কনস্ট্রাকশনের প্রতিনিধিরা ইনডেক্স অ্যাগ্রোর কর্মকর্তাদের বদলে নথিতে স্বাক্ষর করেছেন। এমনকি অন্য প্রতিষ্ঠানের কোটেশন বেশি দেখিয়ে নিজেদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া কোম্পানিটি তাদের অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের যে ক্যাশ ডিভিডেন্ড বা লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছিল, তার স্বচ্ছতা নিয়েও তদারকি জোরদার করা হয়েছে।
অন্যদিকে, ব্রোকারেজ হাউস প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেডকে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের এমডি রেজাউল ইসলামকে ৫ লাখ এবং সাবেক কমপ্লায়েন্স অফিসার এ ওয়াই জোবায়েরকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আইসিবি সিকিউরিটিজের এক চিঠির সূত্র ধরে তদন্তে দেখা যায়, আভা দত্ত নামে এক বিনিয়োগকারীর বিও হিসাব খোলার প্রায় দুই মাস আগেই তার নামে রবি আজিয়াটার ১ লাখ শেয়ার কেনা হয়েছিল, যা পরিচালনা বিধির চরম লঙ্ঘন।
বিএসইসির পর্যবেক্ষণ অনুযায়ী, ব্যাক-অফিস সিস্টেম এবং সিডিবিএল রেকর্ডের এই গরমিল বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য বড় ঝুঁকি। বিও হিসাব সচল হওয়ার আগেই শেয়ার কেনা অপারেশনাল প্রক্রিয়ার গুরুতর ত্রুটি হিসেবে গণ্য করেছে কমিশন। একই প্রতিবেদনে নাভানা সিএনজি লিমিটেড ও এর কিছু কর্মকর্তাকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে তাদের কোনো আর্থিক জরিমানা করা হয়নি।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস