ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
আমিরাতের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহত করার দাবি
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান বলে দাবি করেছে আমিরাতের কর্তৃপক্ষ। তবে দেশটির প্রতিরক্ষা বাহিনী বলছে, অধিকাংশ হামলাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা মোট ২৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬০৬টি ড্রোন প্রতিহত করেছে।
চলমান এই সংঘাতে ইরানের বিভিন্ন হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত অন্তত ছয়জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনাতেও হামলার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলছে, ইসরায়েলের পুলিশ সদর দপ্তর এবং একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
ইরানের সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, রোববার সকালে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর “লাহাভ ৪৩৩” এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র “জিলাত” লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালানো হয়েছে।
তবে হামলার শিকার স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান কিংবা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে—এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস