ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের উদ্যোগ শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দেশের পাবলিক পরীক্ষার বিদ্যমান আইন যুগোপযোগী করতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, ১৯৮০ সালে প্রণীত আইনের কিছু বিষয় সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই তা সংশোধনের চেষ্টা চলছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
শিক্ষামন্ত্রী জানান, চলতি সংসদ অধিবেশনেই আইন সংশোধন করা সম্ভব হবে কি না তা এখনই নিশ্চিত নয়। তিনি বলেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় নতুন আইন কার্যকর করা যাবে না। তবে ভবিষ্যতে আইনটি পরিবর্তনের বিষয়ে কাজ চলছে।
তিনি আরও বলেন, নতুন আইন প্রণয়নের আগ পর্যন্ত বর্তমান আইন অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তা সুষ্ঠু পরিবেশে আয়োজন করা হবে। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে অপ্রয়োজনীয় ভিড় বা সাংবাদিকদের অতিরিক্ত উপস্থিতি যাতে শিক্ষার্থীদের লেখায় ব্যাঘাত না ঘটায়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনো পরিকল্পনা নেই। বরং শিক্ষাক্ষেত্রে অবদান রাখা যোগ্য ব্যক্তিদের নিয়েই কমিটি গঠনের চিন্তা করা হচ্ছে। এ নিয়ে অর্ধশিক্ষিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনের যে খবর প্রচার হয়েছে, তা অসম্পূর্ণ ও বিকৃত বলেও মন্তব্য করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ