ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (১৪ মার্চ)

২০২৬ মার্চ ১৪ ১০:১৪:৫৫

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (১৪ মার্চ)

নিজস্ব প্রতিবেদক: সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে।

শনিবার (১৪ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

প্রধানমন্ত্রী

সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১১ দলীয় ঐক্যের বৈঠক

বেলা ১১টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করা হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় কমিটির নেতৃবৃন্দ প্রেস ব্রিফিং করবেন।

ডা.জোবাইদারহমান

বিকাল সাড়ে ৪টায় জাতীয় সংসদ খকনে ড্যাব আয়োজিত দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা.জোবাইদা রহমান।

গণপূর্তমন্ত্রী

ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট অডিটোরিয়ামে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলেরর আয়োজন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি)। এতে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা জেলা বিএনপি আহ্বায়ক ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

ডেপুটি স্পিকার

রাজধানীর সেগুনবাগিচায় রয়েল ইন ঢাকা সিটি ভিউ টাওয়ারে নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তথ্যমন্ত্রী

মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ডিএমপির সভা

বেলা পৌনে ১১টায় গাবতলি বাস টার্মিনালে গণপরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে ডিএমপি ও মালিক সমিতির সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ডিএমপি কমিশনার মো. সারওয়ার এবং গণপরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ।

আসন্ন ঈদযাত্রা উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় গুলিস্তান বাসস্ট্যান্ড ও দুপুর ২টায় সায়েদাবাদ বাসস্ট্যান্ড পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত