ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
জ্বালানিবাহী জাহাজ সুরক্ষায় সতর্ক অবস্থানে নৌবাহিনী
নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও সমুদ্রপথে বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সমুদ্রসীমায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। জ্বালানিবাহী জাহাজসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোতে নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, দেশের জলসীমায় এলএনজি, এলপিজি এবং পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের মতো বিভিন্ন জ্বালানি সরবরাহের প্রধান উৎস ক্রুড অয়েলবাহী জাহাজ। এসব জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখছে। বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় এ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এ লক্ষ্যে চট্টগ্রাম সমুদ্রবন্দর সংলগ্ন এলাকা, গভীর সমুদ্র এবং জ্বালানি পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে নৌবাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথ থেকেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে। এর মাধ্যমে সন্দেহজনক জাহাজ বা নৌযান শনাক্ত করা এবং সমুদ্রপথে চলাচলরত জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
এই উদ্যোগের ফলে জ্বালানিবাহী জাহাজের নিরাপদ নোঙর, বন্দরে প্রবেশ ও বহির্গমন এবং সমুদ্রপথে তাদের চলাচল আরও সুরক্ষিত করা সম্ভব হচ্ছে বলে জানানো হয়েছে।
আইএসপিআর আরও জানায়, মূলত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবং দেশের জ্বালানি পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সমুদ্রপথে সম্ভাব্য চোরাচালান, নাশকতা বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে উপকূলীয় এলাকায় নৌবাহিনীর বিশেষ অপারেশনাল টিম প্রস্তুত রাখা হয়েছে।
নৌবাহিনী বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট জ্বালানি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানানো হয়। এর ফলে দেশের জ্বালানি আমদানি, সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থার নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, দেশের সমুদ্রসীমা, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সমুদ্রপথে বাণিজ্যিক কার্যক্রম এবং জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ