ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
চতুর্থ দিনের মতো উত্থানে সপ্তাহ শেষ
নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থ দিনের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১২ মার্চ, ২০২৬) ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে। ডিএসইর তিনটি সূচকই আজ বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে বাজারের এমন চিত্র বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগামী সপ্তাহে আর মাত্র দুই কর্মদিবস লেনদেন হবে। আজ সপ্তাহের শেষ দিনে বাজারের ইতিবাচক অবস্থা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। আশা করা যাচ্ছে, ঈদের পর বাজারের গতি আরও বাড়বে এবং স্থিতিশীলতা বজায় থাকবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৮.৪০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৭.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯.৪২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৮.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬.২৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩০৮টির দর বেড়েছে, ৩২টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৯১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫১৮ কোটি ৪৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৬৭ কোটি ৯৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩৮ কোটি ৮৫ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৫টির, কমেছে ৪০টির এবং পরিবর্তন হয়নি ১১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮৩.১৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬৩.০৪ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার