ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সমস্যা সমাধানের কেন্দ্র হবে সংসদ: প্রধানমন্ত্রী

২০২৬ মার্চ ১২ ১২:০২:৫০

সমস্যা সমাধানের কেন্দ্র হবে সংসদ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন সমস্যার সমাধানের প্রধান মঞ্চ হিসেবে জাতীয় সংসদকে কার্যকর করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংসদকেই কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের পাশাপাশি বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের যোদ্ধারাও উপস্থিত ছিলেন।

সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশনে ভাষণ দেবেন।

তবে তার এ ভাষণ নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে আপত্তি রয়েছে। কারণ তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে নির্বাচিত হওয়ায় তার সংসদে বক্তব্য দেওয়ার বিষয়ে জামায়াতে ইসলামি ও এনসিপি আপত্তি জানিয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত