ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
প্রথম অধিবেশনে সংসদের সভাপতির দায়িত্বে খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনকে। সংসদের প্রথম দিনের অধিবেশনে তিনি সভাপতিত্ব করবেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের পক্ষ থেকেও এতে সমর্থন জানান জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
অধিবেশন শুরুর আগে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য দিতে উঠে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলন–সংগ্রামে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
বক্তব্যে তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন এবং কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি। একই সঙ্গে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী বলেন, তিনি দল–মত নির্বিশেষে দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে চান। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করছে এবং এর মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ