ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগে শিক্ষার্থীদের তালা, চেয়ারম্যানকে পুনর্বহালের দাবি
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অব্যহতিপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিভাগের কক্ষগুলোতে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
সরেজমিনে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ১১ তলায় গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ, অফিসকক্ষসহ সকল কক্ষে তালা লাগানো।
এ ছাড়াও, দরজায় পোস্টার সেঁটে দিয়েছেন শিক্ষার্থীরা। পোস্টারে লেখা, ‘জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো জাহাঙ্গীর আলমকে তার স্বপদে পুনর্বহাল না করা অবধি “টোটাল শাটডাউন” কর্মসূচি অব্যাহত থাকবে।’
শিক্ষার্থীরা জানান, মিমাংসিত একটি বিষয় ষড়যন্ত্রমূলকভাবে পুনরায় সামনে আনা হয়েছে। চেয়ারম্যানকে পুনর্বহাল না করা অবধি আন্দোলন চালবে। আগামী রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। পুনর্বহালের সিদ্ধান্ত না আসলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে, চেয়ারম্যানকে স্বপদে পুনর্বহাল না করা হলে ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন বিভাগের শিক্ষার্থীরা।গত ৯ উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেও চেয়ারম্যানকে স্বপদে পুনর্বহাল চেয়ে লিখিত আবেদন জানান তারা।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি জাপানিজ স্টাডিজ বিভাগের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ছাড়াই ছাত্রলীগ নেতাদের ভর্তির অভিযোগে চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- ভূমিকম্পে কাঁপল দেশ
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন