ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
ববি হাজ্জাজের আসনের ব্যালট সংরক্ষণের আদেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ও রেজাল্ট শিট হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নোটিশ ইস্যু করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করে এই সিদ্ধান্ত দেন।
ঢাকা-১৩ আসনের জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন। উল্লেখ্য, এই আসনে জয়ী হন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।
এর আগে ২৫টির বেশি আসনের প্রার্থী হাইকোর্টে ভোটের ফল চ্যালেঞ্জ আবেদনের মাধ্যমে বৈধতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছিলেন। শুনানির জন্য এসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট ও নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগের ক্ষেত্রে ‘নির্বাচনী’ আবেদনপত্রের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি পরিচালনা করছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার