ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সবার জন্য উন্মুক্ত
ঢাবির গ্রাফিক্স ডিজাইন বিভাগের ‘গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং’ কোর্সের রেজি. শুরু
ঢাবি প্রতিনিধি : দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রাফিক্স ডিজাইন বিভাগ একটি ভিন্নধর্মী উদ্যোগ হাতে নিয়েছে। গ্রাফিক্স ডিজাইন বিষয়ে শিক্ষিত কিংবা অল্প শিক্ষিত শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে ‘গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং' নামের একটি কোর্স চালু করতে যাচ্ছে বিভাগটি।
কোর্সের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষা পদ্ধতির সার্বিক উন্নয়ন এবং সামগ্রিক মানবসম্পদ উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখাই স্বল্পমেয়াদী এই প্রোগ্রামের প্রধানতম উদ্দেশ্য।
এই কোর্সটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। নূন্যতম এইচএসসি পাস হলে যে কেউ এই কোর্সের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের ' সার্টিফিকেট কোর্স ইন গ্রাফিক্স ডিজাইন'-এর অধীনে এটি পরিচালিত হবে।
'নিজেকে সাহায্য করাই উত্তম সাহায্য' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল থেকে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়।
অধ্যাপক ইসরাফিল বলেন, যদি কেউ এই কোর্স ঠিকভাবে করতে পারে তাহলে সে নিজের একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।
প্রাথমিক রেজিস্ট্রেশন/বিস্তারিত জানতে ওয়েব পেজ (www.graphicdesigndu.com;www.graphicdesigndu.com/course/ccgd ) ভিজিট করতে পারেন অথবা +8801784251986 ও +8801777533007 নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের