ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি গঠন

২০২৬ মার্চ ১০ ১৬:৩০:২৫

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং প্রয়োজনীয় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ৭ সদস্যের একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

৭ সদস্যের এই উচ্চপর্যায়ের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী; স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; বাণিজ্যমন্ত্রী; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং বাংলাদেশের অর্থনীতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিরূপণ করবে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশের অর্থনৈতিক গতিশীলতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কৌশল ও সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা (Crisis Management Plan) তৈরি করাই হবে এই কমিটির প্রধান কাজ।

কমিটি প্রয়োজনে যেকোনো অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে এবং পরিস্থিতি অনুযায়ী সভা আহ্বান করবে। অর্থ বিভাগ এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত