ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক প্রভাব নেই: ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো ধরনের রাজনৈতিক বা দলীয় প্রভাব রাখা হয়নি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক জানান, সমাজসেবা অধিদফতরের কর্মীদের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে প্রকৃত অভাবী পরিবারগুলোকে এই কর্মসূচির জন্য বাছাই করা হয়েছে। তিনি বলেন, "নির্বাচনের আগে পরিবারগুলোকে স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার মাত্র ২১ দিনের মাথায় তিনি তা পূরণ করেছেন।"
শফিকুল ইসলাম খান আরও বলেন, যারা এখনো কার্ড পাননি তাদের হতাশ হওয়ার কিছু নেই। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে উপকারভোগীর মোবাইল অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ভাতার টাকা পৌঁছে যাবে। জনগণের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ২ ও ৪-এর আওতাধীন ৪ এবং ১৪ নং ওয়ার্ডের ১০ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়া হয়। এছাড়া আসন্ন ঈদুল ফিতরের আগেই আরও ৫০৯ জনের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের