ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মিরপুরে ১১ তলা ভবনে আ'গুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি ১১ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুর ২ নম্বর সেকশনের স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ‘এল এ প্লাজা’ নামের ওই বহুতল ভবনের ৩য় তলায় এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট বর্তমানে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, দুপুর ১টা ৫২ মিনিটে তারা ভবনটিতে আগুন লাগার খবর পান। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বিবেচনায় পরবর্তীতে আরও ৩টি ইউনিট সেখানে যোগ দেয়। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)