ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সৌদি আরবে মিসাইল হাম'লায় নি'হত জামায়াত কর্মী বাচ্চু
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে ‘আল তোয়াইক বলদিয়া’ কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন, যার মধ্যে একজন কন্যাসন্তান জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বাচ্চু মিয়া সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী ছিলেন। এর আগে দেশে থাকাকালেও তিনি দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মক্কা প্রবাসী ও কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরান হুসাইন জানান, যে এলাকায় মিসাইল হামলার ঘটনাটি ঘটেছে, তার পাশেই একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। হামলায় শ্রমিকের ক্যাম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানেই প্রাণ হারান বাচ্চু মিয়া।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র