ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল তেল আবিব, ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের ওপর আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
রোববার (৮ মার্চ) রাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি তেল আবিবসহ ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হেনেছে। এতে পুরো তেল আবিব শহর শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এবং একটি বড় এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) উচ্চ সতর্কবার্তার মধ্যেই এই হামলাটি সম্পন্ন হয়। এর আগে আইডিএফ সতর্ক করেছিল যে ইরান নতুন দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করার চেষ্টা করছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে কিছু ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকায় আছড়ে পড়ে বলে জানা গেছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, ‘অপারেশন ওয়াদে সাদেক ৪’ (ট্রু প্রমিজ ৪)-এর ২৮তম ধাপের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এবারের হামলায় ইসরায়েলের তেল আবিব, বেয়ারশেবা শহর এবং জর্ডানে অবস্থিত একটি বিদেশি বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে, তেল আবিব ও বেয়ারশেবায় তারা অত্যাধুনিক ‘খেইবার’ শ্রেণির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর বিশেষত্ব হলো এগুলোতে ‘অত্যন্ত ভারী’ ওয়ারহেড বা শক্তিশালী বিস্ফোরক যুক্ত থাকে, যা লক্ষ্যবস্তুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।
ইসরায়েলের বিভিন্ন শহরে কয়েক ঘণ্টা ধরে সাইরেন বাজতে শোনা যায়। দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে অন্তত তিনজন আহত হয়েছেন। তবে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো নিশ্চিত করেনি ইসরায়েল।
উল্লেখ্য, কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলি সেনাবাহিনী ইরানি সামরিক অবকাঠামোর ওপর নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছিল। এর পাল্টা জবাব হিসেবেই ইরান এই বিধ্বংসী আক্রমণ শুরু করল বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ