ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
নাসায় ইন্টার্নশিপের সুযোগ, আবেদন করুন দ্রুতই
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই ইন্টার্নশিপের নাম স্টেম (STEM-Science, Technology, Engineering, and Mathematics) ইন্টার্নশিপ। নাসা প্রতি বছরের তিনটি সেশনে (স্প্রিং, সামার, ও ফল) দুই হাজারেরও বেশি প্রার্থীকেইন্টার্ণশিপ দেয়।
নাসার এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বৈশ্বিক পরিবেশে বহু-সাংস্কৃতিক আন্তর্জাতিক মিশনে আরও কার্যকরীভাবে কাজ করার জন্য প্রস্তুত করে। ইন্টার্নশিপের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে বিজ্ঞানী, প্রকৌশলী, এবং অন্যান্য পেশাজীবী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পান।
চলমান এই ইন্টার্নশিপ প্রোগ্রামে হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ইন্টার্নশিপের ফলে শিক্ষার্থীরা গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী ও বিভিন্ন ক্ষেত্রের পেশাদারদের সঙ্গে কাজ করার মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে সক্ষম হন। এটি পূর্ণকালীন বা খণ্ডকালীনভাবে হতে পারে এবং নাসার যেকোনো কেন্দ্র বা প্রতিষ্ঠানে পরিচালিত হতে পারে।
চলতি বছরে নাসায় ইন্টার্নশিপ করার জন্য আগ্রহী প্রার্থীরা সামার সেশনের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারির এবং ফল সেশনের জন্য ১৬ মে ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
ইন্টার্নশিপের জন্য আবেদন করতেএখানে ক্লিককরুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো