ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিয়ে সরকার চিন্তিত: শ্রম প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, ইরানের ঘটনাকে ঘিরে পুরো অঞ্চলে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ফলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে নিয়ে সরকার গভীরভাবে চিন্তিত।
রোববার (১ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে পটুয়াখালী জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুধাবন করে আগেভাগেই প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের খোঁজখবর নেওয়া এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের প্রথম অগ্রাধিকার হলো মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যেতে সহায়তা করা এবং তাদের সতর্ক ও সচেতন রাখা।
এ পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান প্রতিমন্ত্রী। তবে কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া দুবাইয়ে বাংলাদেশের প্রধান পরামর্শকের বাসভবনে মিসাইল আঘাত হানলেও তিনি অক্ষত রয়েছেন।
মধ্যপ্রাচ্যগামী কয়েকটি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকার বিষয়েও কথা বলেন নুরুল হক নুর। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় সাড়ে ৮০০ যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কিছু রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, সময় বা অর্থের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে।
প্রবাসীদের প্রতি তিনি পরামর্শ দেন, সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা এড়িয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে। কোনো বড় সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
সভা শেষে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)