ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
এক বছরে বিসিএস শেষ করার নির্দেশ রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে যোগদানের অপেক্ষায় থাকা হাজারো মেধাবী তরুণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে বিসিএস পরীক্ষার পুরো প্রক্রিয়া এক বছরের মধ্যে সম্পন্ন করার কঠোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি মনে করেন, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা অহেতুক দীর্ঘায়িত না করে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করা জরুরি। রবিবার (১ মার্চ) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) শীর্ষ কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই তাগিদ দেন।
এদিন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে কমিশনের ‘বার্ষিক প্রতিবেদন’ পেশ করতে বঙ্গভবনে যান। প্রতিবেদন গ্রহণকালে রাষ্ট্রপতি বলেন, বর্তমানে একটি বিসিএস শেষ করতে এক বছরের বেশি সময় লেগে যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি পিএসসি কর্তৃক প্রণীত নতুন কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বলেন, দ্রুত নিয়োগ নিশ্চিত করতে এক বছরের মধ্যে কার্যক্রম শেষ করার যে ‘রোডম্যাপ’ তৈরি হয়েছে, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান কমিশনের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং প্রশাসনিক সংস্কারের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত ব্রিফ করেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কর্মকর্তাদের আশ্বস্ত করেন যে, নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক ও গতিশীল করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে। বৈঠকে পিএসসির সচিব এবং রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধ্বতন সচিবগণ উপস্থিত ছিলেন। কমিশনের এই নতুন পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের সিভিল সার্ভিসে মেধাভিত্তিক নিয়োগ আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- উপাচার্য সংকটে দেশের ৩১ বিশ্ববিদ্যালয়, তালিকা দেখুন এখানে
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে যা জানালেন রুমিন ফারহানা
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি