ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জাবির ২ ইউনিটের ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
ডুয়া ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি (রোববার) শুরু হয়েছে। ইতোমধ্যে 'ডি' ইউনিট ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্টেশন (আইবি-জিইউ) এর ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যে 'ডি' ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) এবং ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জিইউ) এর ফলাফল প্রকাশের কথা রয়েছে।
এ সম্পর্কে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক আইরিন আক্তার বলেন, "আমরা এখনও নিশ্চিতভাবে জানাতে পারছি না ফলাফল কখন প্রকাশ হবে। কিছু কাজ আমরা এগিয়ে নিয়েছি তবে কিছু টেকনিক্যাল বিষয় পুনরায় দেখতে হবে। আশা করছি আজ রাতে আমরা ফলাফল প্রকাশ করতে পারব।"
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার জানান, "এবারের ভর্তি পরীক্ষায় অনেক পরিবর্তন আনা হয়েছে। এজন্য কৌশলগত কারণে ফলাফল প্রকাশ করতে কিছুটা সময় লাগছে। আমরা আশা করছি আজ রাতে 'ডি' ইউনিটের ফলাফল প্রকাশ করতে পারব।"
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, "আমরা আশা করছি আজ রাতের মধ্যে 'ডি' ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) এবং ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জিইউ) এর ফলাফল প্রকাশ করতে পারব। যদিও কোনো অনাকাঙ্ক্ষিত টেকনিক্যাল সমস্যা না হয়।"
উল্লেখ্য মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জাবি ভর্তি পরীক্ষার তৃতীয় দিনের পরীক্ষা শুরু হয়েছে। আজ 'ই' ইউনিট এবং 'এ' ইউনিটের মোট পাঁচটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি