ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
'থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী'
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠকে বিমানবন্দর প্রকল্পের অগ্রগতি ও চালুর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আফরোজা খানম বলেন, থার্ড টার্মিনাল চালুর বিষয়ে প্রধানমন্ত্রী সক্রিয়ভাবে তদারকি করছেন এবং দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এখন এ বিষয়ে পরবর্তী প্রস্তুতি ও সমন্বয়মূলক কাজ এগিয়ে নেওয়া হবে।
টার্মিনালটি কবে চালু হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট সময় এখনই বলা সম্ভব নয়। বিষয়টি নিয়ে আরও আলোচনা, যাচাই-বাছাই ও কারিগরি মূল্যায়ন চলছে, যাতে দ্রুততম সময়ে চালু করা যায়।
টার্মিনালের কাজ প্রায় সম্পন্ন হলেও কিছু কারিগরি ও অবকাঠামোগত বিষয়—যেমন নেটওয়ার্ক জটিলতা বা কিছু অংশে পরিবর্তনের সুপারিশ—নিয়ে কাজ বাকি রয়েছে বলেও জানান তিনি। অতীতে কেন চালু হয়নি—এ প্রসঙ্গে তিনি বলেন, আগের সময়ের বিষয় নিয়ে মন্তব্য না করে বর্তমান সরকার দ্রুত চালুর দিকেই গুরুত্ব দিচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে