ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
জামায়াতের ২০২৬-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আগামী তিন বছরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত কার্যকর এ কমিটিতে শীর্ষ পর্যায়ে একাধিক পদে নতুনভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
নতুন ঘোষিত কমিটিতে চারজনকে নায়েবে আমির এবং সাতজনকে সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় নেতৃত্ব কাঠামোকে আরও সুসংগঠিত করতে এই পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানা গেছে।
কমিটির চার নায়েবে আমির হলেন এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি) এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠকে নেতাদের পরামর্শের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। যদিও বৈঠকটি অনলাইনে অনুষ্ঠিত হয়, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমান আমির নির্বাচিত হওয়ার তিন মাস পর দলটি নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল।
ভার্চুয়াল বৈঠকে আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শক্রমে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য দায়িত্বশীল নেতাদের নির্বাচিত করেন এবং তাদের শপথ পরিচালনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- উপাচার্য সংকটে দেশের ৩১ বিশ্ববিদ্যালয়, তালিকা দেখুন এখানে
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর