ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
ছুটির দিন শনিবারেও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মূলত রাষ্ট্র সংস্কার ও সেবার মান বাড়াতেই তিনি এই বাড়তি সময় দেওয়ার পরিকল্পনা নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর মূল কার্যালয় এবং সরকারি বাসভবন ‘যমুনা’-র সংস্কার কাজ বর্তমানে চলমান রয়েছে। মেরামত কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আগামী কয়েকদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনেই প্রধানমন্ত্রীর অস্থায়ী কার্যালয় থেকে সকল রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হবে। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন এবং তাঁর দ্বিতীয় কর্মদিবসের কার্যক্রম শুরু করেন।
এদিন প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে অংশ নেন। সরকারের এই অগ্রাধিকারমূলক প্রকল্পের দ্রুত বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বৈঠকের পর প্রশাসনিক তৎপরতা আরও বেগবান করতে তিনি নিজের সাপ্তাহিক ছুটি কমিয়ে সপ্তাহে ছয় দিন অফিস করার এই যুগান্তকারী ঘোষণা দেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তারেক রহমান মিতব্যয়িতা এবং জনবান্ধব শাসনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ইতোমধ্যে তাঁর নির্দেশে বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেওয়ার সুবিধা বর্জন করেছেন, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদেরও বিলাসিতা পরিহার করে বাহুল্য খরচ কমানোর জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- উপাচার্য সংকটে দেশের ৩১ বিশ্ববিদ্যালয়, তালিকা দেখুন এখানে
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে যা জানালেন রুমিন ফারহানা
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা