ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক অভিনন্দন বার্তায় তিনি তারেক রহমানের বিজয়কে ঐতিহাসিক উল্লেখ করে সাফল্য কামনা করেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। চিঠিতে তিনি দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বের কথা তুলে ধরেন।
বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর অগ্রগতির অভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
ট্রাম্প তার চিঠিতে আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের কথাও উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান ও সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন হলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী উন্নতমানের মার্কিন সরঞ্জামে প্রবেশাধিকার পাবে।
চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে আগের যেকোনো সময়ের তুলনায় আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর