ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভবিষ্যৎ অভিযোগ বা আইনি বিরোধ নিষ্পত্তিতে প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণ ও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছিল, সেসব ক্যামেরায় ধারণ করা ভিডিও সংরক্ষণ বাধ্যতামূলক। বিশেষ করে ভোটের আগের দিন এবং ভোটগ্রহণের দিনের সম্পূর্ণ ফুটেজ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা রাখতে হবে।
ইসি মনে করছে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ছিল কি না এবং কোথাও অনিয়ম বা অভিযোগ রয়েছে কি না—তা যাচাইয়ে এসব ভিডিও গুরুত্বপূর্ণ সহায়ক হবে। ভবিষ্যতে কোনো আসনের ফলাফল নিয়ে বিরোধ দেখা দিলে কিংবা কোনো প্রার্থী আদালতে গেলে এই ফুটেজ প্রযুক্তিগত প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত