ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারতের নৌ মহড়ায় যোগ দিল বাংলাদেশসহ ৭০টি দেশ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম উপকূলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের নৌবাহিনী অংশ নিয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) আয়োজিত এই মহড়া সামুদ্রিক ঐক্য ও সহযোগিতার বার্তা তুলে ধরে।
মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলাদেশের নৌবাহিনী তাদের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ পাঠিয়ে এতে অংশগ্রহণ করে। ভারতীয় সংবাদ সংস্থা Press Trust of India (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
এর আগে ১৬ ফেব্রুয়ারি ‘সমুদ্র অভিযান’ ভারতে পৌঁছে যায়। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ মোট ৭০টি দেশ এক বা একাধিক যুদ্ধজাহাজ পাঠিয়েছে।
ইন্দোনেশিয়ার ফ্রিগেট কেআরআই বুং তোমো-৩৫৭ এবং সংযুক্ত আরব আমিরাতের আল ইমারাত যুদ্ধজাহাজও এই মহড়ায় অংশ নেয়। ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত।
মহড়া শুরুর আগে দেওয়া বক্তব্যে দ্রৌপদী মুর্মু বলেন, এই আয়োজন বিভিন্ন দেশের সামুদ্রিক ঐতিহ্যের প্রতি আস্থা, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। ভিন্ন পতাকার জাহাজ ও নৌসেনাদের অংশগ্রহণ ঐক্যের শক্তিকেই তুলে ধরে। মহড়ার মূল প্রতিপাদ্য ছিল ‘সামুদ্রিক ঐক্য’।
তিনি আরও বলেন, সম্মিলিত নৌবাহিনীর এই দৃঢ় সংকল্প যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
আন্তর্জাতিক সমুদ্র নীতির প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি জানান, সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ‘বিশ্ব পরিবার’ নীতিতে বিশ্বাসী ভারত মনে করে, সামুদ্রিক নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতাই প্রধান পথ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর