ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
জাবির দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু
ডুয়া ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে দিনের পরীক্ষা কার্যক্রম শুরু হয়।
দ্বিতীয় দিনের পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় প্রথম চারটি শিফটে শুধু ছাত্ররা অংশগ্রহণ করেন। এছাড়া ৫ম শিফটে আইবিএ-জেইউ-এর (ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাবিতে এ বছর ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে ‘ডি’ ইউনিটে। ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদে ৩১০টি আসনের বিপরীতে ৮৬ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ৪৭ হাজার ৬৯১ জন নারী শিক্ষার্থী ও ৩৯ হাজার ৬৪ জন ছেলে শিক্ষার্থী।
এই ইউনিটে প্রতি আসনের জন্য প্রায় ২৮০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসবেন।
এর আগে, রোববার প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডিন অফিসের তথ্যমতে, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রীদের মোট আসন সংখ্যা ১৫৫টি। এর মধ্যে প্রায় ৪৮ হাজার ৭৮২ জন পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রথমদিন উপস্থিত ছিলেন ৩৯ হাজার ৯৬৮ জন ভর্তিচ্ছু। সে হিসেবে ভর্তিচ্ছু ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮২ শতাংশ।
এছাড়া প্রথম শিফটে উপস্থিতির হার ছিল ৮২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৮২ শতাংশ, তৃতীয় শিফটে ৮৪ শতাংশ, চতুর্থ শিফটে ৮১ শতাংশ এবং পঞ্চম শিফটে ৮২ শতাংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের