ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার (১৫ ফেব্রুয়ারি) কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপকালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ফোনালাপের পর কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য শেয়ার করেছেন। তিনি জানান, এই নির্বাচনী জয় দুই দেশের মধ্যকার বন্ধুত্বকে আরও দৃঢ় করবে বলে তার বিশ্বাস।
আলাপকালে কাতারের প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা জোরদার করার ইচ্ছাও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সাধারণ স্বার্থ রক্ষা ও পারস্পরিক উন্নয়নে কাতার বাংলাদেশকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও কূটনীতিকেরা বিএনপি নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)