ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের পর সৌজন্যমূলক বৈঠক বাংলাদেশে নতুন আভাস
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ এবং তারেক রহমানের জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। তারা দেশের ভবিষ্যত এবং রাজনৈতিক সংস্কারের বিষয়ে কথা বলেছেন, সেই সঙ্গে বিচার ও পুনর্বাসনের বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নাহিদ ইসলামের বাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের পর আখতার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।
আখতার হোসেন বলেন, আজকের এই রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ বিএনপি ও এনসিপির মধ্যে নির্বাচনের পরবর্তী সম্পর্ককে নতুন দৃষ্টিকোণ দিয়েছে। যদিও দলের রাজনৈতিক কর্মসূচি এবং বক্তব্য আলাদা হবে, তবুও দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দলগুলো একত্রিত হয়ে সমাধান খুঁজতে পারবে।
তিনি আরও জানান, সাক্ষাতের সময় কৃষিক্ষেত্র, শিক্ষা, শিল্প-বাণিজ্যসহ অন্যান্য বিষয়গুলোর ওপর পারস্পরিক সহযোগিতা ও নীতিমালা নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া নির্বাচনের পর সংঘটিত সহিংসতা এবং ২৪-এর অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের পুনর্বাসন সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আলোচনার পর নিশ্চিত হয়েছে যে বিএনপি ব্যবস্থা গ্রহণ করবে।
সাক্ষাতের সমাপনী মুহূর্তে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তারেক রহমান ও বিএনপির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পাশাপাশি শাপলা প্রতীকের একটি প্রতিকৃতি এবং ২৪-এর অভ্যুত্থানের একজন শহীদের লেখা চিঠি তারেক রহমানের কাছে উপহার হিসেবে হস্তান্তর করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল