ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সকালেই ভোট দিলেন মির্জা ফখরুল, বললেন গণতন্ত্রের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণের মধ্যেই নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথচলা নতুনভাবে শুরু হলো। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বহু বাধা-বিপত্তি, রক্তপাত ও আত্মত্যাগের পর আজকের এই দিন এসেছে। এই দিনটি অর্জনের পেছনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
তাঁতিপাড়ার বাসিন্দা হওয়ায় তার বাসভবন থেকে কেন্দ্রটির দূরত্ব খুবই কম। হেঁটেই মাত্র তিন থেকে চার মিনিটে কেন্দ্রে পৌঁছে ভোট দেন তিনি।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি শহরের তিনটি মহল্লা নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে ফখরুলের নিজ এলাকা তাঁতিপাড়া। এখানে হিন্দু, মুসলিম ও দলিত সম্প্রদায়ের ভোটাররা একসঙ্গে ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল