ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন সামনে রেখে রাজধানীর থানাগুলোতে স্বরাষ্ট্র উপদেষ্টার পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি জোরদারে বুধবার দিনভর বিভিন্ন থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর একাধিক থানায় ঘুরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন উপদেষ্টা। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনাও দেন সংশ্লিষ্টদের।
আগামীকালের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে থানাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণের তাগিদ দেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি প্রথমে নিউমার্কেট থানা এবং পরে মোহাম্মদপুর থানাসহ আরও কয়েকটি থানা ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)