ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
নগদ অর্থ বহন, পরিকল্পিত আটক বলছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগমুহূর্তে নগদ অর্থ বহনের অভিযোগকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দরে আটকের ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিত নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় অনুমোদন থাকার পরও পরিকল্পিতভাবে তাকে আটক করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকার অভ্যন্তরীণ টার্মিনালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বেলাল উদ্দিনের নগদ অর্থ বহনের বিষয়টি জেনে অনাপত্তিপত্র প্রদান করেন এবং অভ্যন্তরীণ রুটে এ ধরনের অর্থ বহনে কোনো বাধা নেই বলে জানানো হয়। এরপরও সৈয়দপুরে পৌঁছে তাকে আটকের মাধ্যমে একটি সাজানো পরিস্থিতি তৈরি করা হয়েছে।
জুবায়ের অভিযোগ করে বলেন, এটি স্বপ্রণোদিত নয়; বরং পরিকল্পিতভাবে করা হয়েছে। বিমানবন্দরের মতো সংরক্ষিত এলাকায় সীমিত মানুষের চলাচল থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে বিষয়টি মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বেলাল উদ্দিন তার ব্যবসায়িক প্রয়োজনে নিয়মিত যাতায়াত করেন এবং ব্যাংক বন্ধ থাকায় তার সঙ্গে কিছু নগদ অর্থ ছিল, যা স্বাভাবিক। একজন ব্যবসায়ীর পক্ষে ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে নগদ বহন করা কোনো অপরাধ নয়।
জামায়াতের এই নেতা বলেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত না হয়েই দ্রুত বিষয়টি ছড়িয়ে দিয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলেই প্রতীয়মান।
তিনি জানান, ঘটনার পর মানসিক চাপে বয়স্ক ওই নেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তাকে রংপুরের একটি হাসপাতালে নেওয়া হচ্ছে।
জুবায়ের আরও বলেন, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ অভ্যন্তরীণ রুটে এ ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই বলে অনাপত্তিপত্র দিয়েছেন, যা তারা সাংবাদিকদের সরবরাহ করবেন। ফলে ঢাকায় সবকিছু ঠিক থাকার পর গন্তব্যে গিয়ে ভিন্ন আচরণ করা স্পষ্টতই পরিকল্পিত।
সংবাদ সম্মেলনে বেলাল উদ্দিনের অবিলম্বে মুক্তি দাবি করে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে এবং তাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার