ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
পোস্টাল ভোটে ব্যাপক সাড়া, দেশে পৌঁছেছে ৯ লাখ ব্যালট
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোটগ্রহণ প্রক্রিয়া গতি পেয়েছে। ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার এবং দেশের ভেতরে নির্দিষ্ট শ্রেণির (ICPV) ভোটারদের অংশগ্রহণে পোস্টাল ভোট কার্যক্রম এখন পূর্ণোদ্যমে চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, পাঠানো ব্যালটের উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে দেশে পৌঁছেছে এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে ইসি।
নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো ৭ লাখ ৬৬ হাজারের বেশি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজারের বেশি ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন।
ইসি জানায়, গন্তব্য দেশগুলোতে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট। এর মধ্যে ভোটাররা গ্রহণ করেছেন ৫ লাখ ২৮ হাজার ৫৭৯টি। ভোটদান সম্পন্ন করেছেন ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন। সংশ্লিষ্ট দেশে ডাকবাক্সে জমা পড়েছে ৫ লাখ ০৭ হাজার ৩২৭টি ব্যালট। এর মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি এবং রিটার্নিং কর্মকর্তার কাছে জমা হয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি পোস্টাল ব্যালট।
একইভাবে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া ভোটারদের মধ্যেও সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বাংলাদেশ পোস্টের মাধ্যমে ৭ লাখ ৬০ হাজারের বেশি ব্যালট ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে।
অভ্যন্তরীণ ভোটারদের ক্ষেত্রে পাঠানো হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট। এর মধ্যে ভোটাররা গ্রহণ করেছেন ৬ লাখ ১০ হাজার ৬৫০টি, ভোটদান সম্পন্ন হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৬৬৫টি, পোস্ট অফিসে জমা পড়েছে ৫ লাখ ৬১ হাজার ১৩৯টি এবং রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি পোস্টাল ব্যালট। ডাকযোগে ভোটগ্রহণের এই অগ্রগতি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর