ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রতিবছর আবু সাঈদের মৃত্যুর দিনে বেরোবিতে বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা
ডুয়া নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যু স্মরণে ওই দিনটি ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেরোবি কর্তৃপক্ষ।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
তিনি জানান, শহীদ আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। সেই সঙ্গে যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে।
বেরোবি উপাচার্য আরও বলেন, জুলাই মাসের আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে পাওয়া নির্দেশনা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া আহত শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তাদের হল ভাড়া ও বিভাগের উন্নয়ন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামানিক, সিন্ডিকেট সদস্য তাজুল ইসলাম প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি