ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মামুনুল হক জিতলে মন্ত্রী করার আশ্বাস জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আল্লামা মামুনুল হক নির্বাচিত হলে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দেওয়া এই বক্তব্যে তিনি মামুনুল হকের সম্ভাব্য ভূমিকা ও এলাকার ভবিষ্যৎ নিয়েও কথা বলেন।
সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির এই প্রতিশ্রুতি ঘোষণা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক বিজয়ী হলে সংশ্লিষ্ট এলাকার মানুষ একজন সম্মানজনক ও মর্যাদাসম্পন্ন মন্ত্রী পাবেন ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি ও অন্যায় অনিয়মের কোনো স্থান থাকবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)