ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
চলে গেলেন ঢাবি’র শিক্ষক প্রফেসর আব্দুল জলিল চৌধুরী
ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাহী কমিটির সদস্য প্রফেসর আব্দুল জলিল চৌধুরী (জামাল) আর নেই।
আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর পৈত্রিক নিবাস কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভাধীন দক্ষিণ ফাল্গুনকরা গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন।
প্রফেসর আব্দুল জলিল চৌধুরী শিক্ষকতার পাশাপাশি সমাজের হতদরিদ্র, অসহায় এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন।
তিনি বিভিন্ন সামাজিক সমস্যা, যেমন দরিদ্রতা, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবাধিকার সম্পর্কিত বিষয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু, সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এবং সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল প্রফেসর আব্দুল জলিল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি