ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের অজানা গল্প নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রচারবিমুখ ও অজানা মানবিক কর্মকাণ্ড নিয়ে নির্মিত প্রথম তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
তথ্যচিত্রটিতে দেখা যায়, রাজনীতির বাইরেও তারেক রহমান কীভাবে নিঃশব্দে অসহায় মানুষ, দুস্থ পরিবার এবং এমনকি অবহেলিত প্রাণীদের সেবায় কাজ করে যাচ্ছেন। পর্দার এই দৃশ্যগুলো দেখে অনেক দর্শককেই আবেগপ্রবণ হতে দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘তারেক রহমান যে বছরের পর বছর নীরবে মানুষের ও প্রাণীর কল্যাণে কাজ করে যাচ্ছেন, তা আমাদের অনেকেরই অজানা ছিল। যাদের তিনি সাহায্য করেছেন তারাও জানতেন না এই সাহায্যের পেছনে কে আছেন। এই তথ্যচিত্রটি তার সেই প্রচারবিমুখ মানবিক সত্তাকেই সামনে এনেছে।’
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি ভেবেছিলাম রাজনৈতিক কোনো বিষয় নিয়ে এই তথ্যচিত্র। কিন্তু এটি দেখে আমি অবাক হয়েছি। এখানে তারেক রহমানের যে অজানা মমত্ববোধের পরিচয় পাওয়া গেছে, তা সত্যিই বিরল।’
তথ্যচিত্রটির নির্মাতা জুবায়ের বাবু জানান, এটি কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা নয়। একজন মানুষ রাজনীতির বাইরেও নিভৃতে থেকে কীভাবে অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে পারেন, সেই অনুপ্রেরণা থেকেই তিনি এটি নির্মাণ করেছেন।
অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, শিল্পী ও সাংবাদিকসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা মনে করেন, এই তথ্যচিত্রটি তারেক রহমানের জীবনের একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি