ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সিডনি বিশ্ববিদ্যালয়ে ৮০০ কোটি টাকা অনুদান দিলেন বাংলাদেশি
ডুয়া ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ উদ্যোক্তা সিডনি বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ব নজির স্থাপন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ১০ কোটি ডলার অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ কোটি টাকা। এই অনুদান রবিন খুদার ফ্যামিলি ফাউন্ডেশন থেকে এসেছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এককালীন পাওয়া সবচেয়ে বড় তহবিল।
রবিন খুদা অস্ট্রেলিয়ার একজন শীর্ষ ধনী এবং প্রযুক্তি উদ্যোক্তা। এই অনুদানের মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে অধ্যয়নরত পিছিয়ে পড়া নারীদের জন্য কার্যক্রম পরিচালনা করবে। এই উদ্যোগের মেয়াদ হবে ২০ বছর এবং রবিন প্রায় দুই বছর ধরে এই প্রকল্পের বিষয়ে আলোচনা করেছেন।
রবিন খুদার জন্ম সিরাজগঞ্জে এবং ১৮ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় রওনা হন। তিনি বর্তমানে পশ্চিম সিডনিতে বসবাস করছেন এবং ২০১৭ সালে সেখানেই এয়ারট্যাংক নামে একটি ডেটাসেন্টার প্রতিষ্ঠা করেন।
এর আগে রবিন খুদা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্থান পেয়েছিলেন তার কর্মীদের জন্য বিশেষ সুবিধা ও বোনাস প্রদান করে। তার প্রতিষ্ঠানের অধিগ্রহণের পর তিনি প্রতিটি কর্মীকে ৬৫ হাজার মার্কিন ডলার (প্রায় ৭৭ লাখ ৬৫ হাজার ১২৮ টাকা) করে বোনাস দিয়েছেন, যার মোট পরিমাণ ২২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৬২ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকা)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ