ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি সংঘবদ্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক করে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দলের নির্বাচনি প্রচারণাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াত আমির। একই ইস্যুতে তিনি ফেসবুকেও দুটি পৃথক স্ট্যাটাসের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন।
অপপ্রচারের নেপথ্যে কারা?
ফেসবুকে দেওয়া বক্তব্যে নাম উল্লেখ না করে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, যারা আজ জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারাই অতীতে হিজাবের ওপর আঘাত হেনেছে, আমাদের মা-বোনদের সম্মান ক্ষুণ্ন করেছে এবং প্রকাশ্যে নারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। ভয়ভীতি ও মিথ্যাচারের রাজনীতিতে বিশ্বাসী এসব শক্তির কাছ থেকে গণতন্ত্র কিংবা নৈতিকতার শিক্ষা নেওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জাগ্রত হওয়া বাংলাদেশের জনগণ এখন যথেষ্ট সচেতন। তারা জানে কীভাবে সত্য ও মিথ্যার পার্থক্য করতে হয় এবং অপপ্রচারকে প্রত্যাখ্যান করতে হয়।
দলের ভেতরে নারীদের ভূমিকা তুলে ধরে জামায়াত আমির জানান, জামায়াতে ইসলামীর মোট সদস্যের ৪৩ শতাংশই নারী। তিনি বলেন, এটি কোনো প্রচারমূলক স্লোগান নয়, বরং বাস্তব চিত্র। নারীদের শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও উদ্যোক্তা হিসেবে এগিয়ে নিতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, কর্মক্ষেত্রে সমান মজুরি এবং হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ওপর গুরুত্ব দেন তিনি।
শেষ বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, যে সমাজ নারীকে সম্মান দিতে জানে না, সেই সমাজ কখনো অগ্রসর হতে পারে না। জামায়াতে ইসলামী এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চায়, যেখানে প্রতিটি মানুষের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)