ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
প্রায় দুই দশক পর সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় দুই দশক পর সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুর থেকে ঢাকায় ফেরার পথে আজ শনিবার তিনি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
আজ (৩১ জানুয়ারি) দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার বিসিক শিল্প পার্কে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। এই সমাবেশের মঞ্চ থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
এরপর বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আরেকটি বড় জনসভায় যোগ দেবেন তিনি। টাঙ্গাইল জেলায় এটিই তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। তিন দিনের দলীয় কর্মসূচি শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় তিনি এই দুটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
তারেক রহমানের আগমন ঘিরে সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জনসভাস্থল পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ছয়টি আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীরা মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন বলেও জানান তিনি।
টাঙ্গাইলের জনসভাকে কেন্দ্র করেও ব্যাপক প্রস্তুতি চলছে। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সার্বিক তদারকি করছেন। তিনি একাধিকবার সমাবেশস্থল পরিদর্শন করেছেন এবং বৃহস্পতিবার রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভাও করেন।
এর আগে গত ১১ জানুয়ারি টাঙ্গাইল সফরের কর্মসূচি থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা স্থগিত করা হয়। ফলে দেশে ফেরার পর এটিই টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম সফর।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় উপস্থিত হয়েছিলেন তারেক রহমান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন