ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘এবারের ঈদযাত্রায় মানুষ চরম দুর্ভোগ-হয়রানির শিকার হচ্ছেন’
নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভোগান্তি নিয়ে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, এবারের ঈদযাত্রায় সাধারণ মানুষ চরম দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন, যা দেশের পরিবহন ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতা তুলে ধরছে।
শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি লিখেছেন, ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ সারা বছর অপেক্ষা করেন প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য। কিন্তু বাস্তবে তাদের বিভ্রান্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি। বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে কম ভাড়া নিচ্ছে এমন দাবি ‘চরম মিথ্যাচার’ বলেও উল্লেখ করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণের এই কষ্ট ও দুর্ভোগ দেখার কেউ নেই। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, দেশ আবারও ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে কি না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কেউ যদি ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে জেগে ওঠা জনগণ ও তরুণ সমাজ তা মেনে নেবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত সরে না এলে এর দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে এবং এর পরিণতি তাদের জন্যই কঠিন হয়ে উঠতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের