ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবির বাস্কেটবল টিমকে সিটিজেনস ব্যাংকের ১০ লাখ টাকার চেক প্রদান
ঢাবি প্রতিনিধি : নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হতে যাওয়া ওপেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিমকে ১০ লাখ টাকার স্পন্সরশীপ চেক হস্তান্তর করেছে সিটিজেনস ব্যাংক।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন সভ্য-কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ওই চেক হস্তান্তর করেন সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম। এতে বাস্কেটবল টিমের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
এসময় ঢাবি উপাচার্য বলেন, ‘সিটিজেন ব্যাংকের এমন উদ্যোগে আমরা প্রকৃত অর্থে খুশি হয়েছি। আমাদের সীমাবদ্ধতা এতটাই প্রবল যে এই টিমের জন্য কিছুই করতে পারিনি। শুধু সরকারের ফান্ডিং দিয়ে এ ধরনের প্রতিষ্ঠান চলবে না। আমরা সমাজকে সঙ্গে নিয়ে চলতে চাই। দেশ-বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যালামনাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখা যাবে সিটিজেন ব্যাংকেও আমরা বেশ কিছু অ্যালামনাই পাবো। আমরা প্রত্যাশা রাখি, সিটিজেন ব্যাংকসহ অন্যান্য যারা রয়েছেন সবাইকে এই প্রতিষ্ঠানকে সামনে এক হয়ে এগিয়ে নিয়ে যাবেন।’
এমন প্রয়াস চলমান থাকবে উল্লেখ করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম বলেন, ‘আমরা নতুন ব্যাংক তারপরে নানা সীমাবদ্ধতার পর আমাদের ক্ষুদ্র প্রয়াসে ক্রীড়াঙ্গণে ভূমিকা রাখা চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাদের এমন সুযোগ প্রদান করায় আমরা গর্বিত। আমরা আশা রাখি, এই টিম ভালো করবে এবং আগামীতে আমরা ক্ষুদ্র প্রয়াসে এমন কর্মকাণ্ডে কনট্রিবিউট করার প্রয়াস অব্যাহত রাখব।’
এতে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. ওয়াহিদ ইমাম, বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, বাস্কেটবল টিম ক্যাপ্টেন বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষার্থী রাফিউল হক রাফিসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ