ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
১৫ বছর বীজ বুনেছি, এখন ফসল কাটার সময়: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ভোটের নিরাপত্তা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় প্রতীকী ভাষায় শক্ত বার্তা দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নিজের প্রতীক ‘হাঁস’কে ভোটের সঙ্গে তুলনা করে তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যাতে কোনোভাবেই ভোট নষ্ট বা ছিনতাই না হয়।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি করতে না পারে। আপনারা গুনে গুনে হাঁস খোঁয়াড়ে তুলবেন।’
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি পরিশ্রম করে রাজনীতির মাঠে আছেন। ‘১৫ বছর ধরে হাল চাষ করেছি, বীজ বুনেছি, ধান রোপণ করেছি। এখন ফসল কাটার সময় যদি সব উজাড় হয়ে যায়, তাহলে কেমন লাগে আপনারা তা বোঝেন। আমার হাঁস আমারই লাগানো ধান খাবে,’ বলেন রুমিন ফারহানা।
এ সময় তিনি আরও বলেন, এবার হাঁস কোনো দল বা গোষ্ঠীর প্রতীক নয়, এটি সাধারণ মানুষের প্রতীক। ‘এটা জনতার প্রতীক, সাধারণ মানুষের প্রতীক,’ বলেন তিনি।
স্বতন্ত্র এই প্রার্থী দাবি করেন, হাঁস মার্কা উন্নয়ন, গণতন্ত্র, সাহস ও সততার প্রতীক। ‘এটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক। সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার সাহসের প্রতীক,’ বলেন তিনি।
বক্তব্যের শেষাংশে রুমিন ফারহানা জোর দিয়ে বলেন, ‘এই প্রতীক কোনো নেতার নয়, কোনো হাই কমান্ডেরও নয়। এটা একেবারেই সাধারণ মানুষের প্রতীক।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়