ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
তানজিদের সেঞ্চুরি ও বিনুরার তোপে বিপিএলে দ্বিতীয় শিরোপার স্বাদ পেল রাজশাহী
স্পোর্টস ডেস্ক: ম্যাড়ম্যাড়ে এক ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিলো না রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনার তানজিদ হাসান তামিমের বিধ্বংসী সেঞ্চুরি আর লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর বোলিং দাপটে ৬৩ রানের বিশাল জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এই জয়ের মাধ্যমে বিপিএলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো রাজশাহী।
শুক্রবার রাতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনিং জুটিতে তানজিদ ও সাহিবজাদা ফারহান ৮৩ রান যোগ করেন। ফারহান ৩০ বলে ৩০ রান করে ফিরলেও উইকেটের একপ্রান্ত আগলে রাখেন তানজিদ। দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনের (২৪) সাথে গড়েন আরও ৪৭ রানের জুটি।
এদিন মিরপুরে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ৬২ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কার মার। বিপিএলের ফাইনালে ক্রিস গেইল ও তামিম ইকবালের পর তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়লেন এই তরুণ তুর্কি। চট্টগ্রামের পক্ষে শরিফুল ও মুকিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দিক হারায় চট্টগ্রাম রয়্যালস। দলীয় ১৮ রানেই দুই ওপেনার নাঈম শেখ ও মাহমুদুল হাসান জয়কে হারায় তারা। মিডল অর্ডারে মির্জা বেগ (৩৯) ও জাহিদুজ্জামান লড়াইয়ের চেষ্টা করলেও তা ছিল অত্যন্ত ধীরগতির। শেষ দিকে আসিফ আলী (২১) ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।
রাজশাহীর বোলারদের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিলেন বিনুরা ফার্নান্দো। ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে তিনি শিকার করেন ৪টি উইকেট। এছাড়া তরুণ স্পিনার হাসান মুরাদ ৩টি ও জিমি নিশাম ২টি উইকেট নিয়ে চট্টগ্রামের হার নিশ্চিত করেন।
এর আগে ২০১৯-২০ মৌসুমে ‘রাজশাহী রয়্যালস’ নামে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার রাজশাহী ওয়ারিয়র্স নামে দ্বিতীয় শিরোপা জিতলো তারা। বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং তিনবার ঢাকা। রাজশাহী ও বরিশালের ঝুলিতে এখন রয়েছে দুটি করে শিরোপা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)