ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি ‘অপরাজেয়’-এর নেতৃত্ব সাইফুল-রাসেল
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কালকিনি-ডাসার উপজেলার শিক্ষার্থীদের সংগঠন 'অপরাজেয়' এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুল কাজী । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাসেল তিনি ফাইনান্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
কালকিনি-ডাসারের শিক্ষার্থীদের নিয়ে কাজ করা এই সংগঠনের মূল উদ্দেশ্য কালকিনি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করা এবং তাদের সার্বিক প্রয়োজনে পাশে থাকা। এছাড়াও স্কুল এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করা,পারিবারিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও টিউশনের ব্যবস্থা করা, রমযানে ইফতারের আয়োজন করা। একইসাথে সংগঠনটির পক্ষ থেকে সবাইকে সংগঠিত করার উদ্দ্যশ্যে ট্যুর কিংবা গেট টুগেদার আয়োজন করা হয় এবং শিক্ষার্থীদের মনন বিকাশে প্রতিবছর নানা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সংগঠনটির নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক অপরাজেয় এর নিয়মিত কার্যক্রম চালিয়ে নিতে সংগঠনের সাবেক এবং বর্তমান সকলের সার্বিক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- ভূমিকম্পে কাঁপল দেশ
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন