ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে এই মৌখিক পরীক্ষা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের সকল প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।
সাধারণ প্রার্থীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. অনলাইনে আবেদনের সময় আপলোড করা ছবি ও আবেদনপত্রের কপি (Application Copy)।
২. জাতীয় পরিচয়পত্র (NID)।
৩. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
৪. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট।
৫. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলরের দেওয়া নাগরিকত্ব সনদ।
কোটাধারী প্রার্থীদের জন্য অতিরিক্ত কাগজপত্র:
মুক্তিযোদ্ধা কোটা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত গেজেট, সনদ ও মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্কের সনদ।
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ: সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত সনদ (সুবর্ণ নাগরিক কার্ড)।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা জেলা প্রশাসকের দেওয়া সনদ।
কাগজপত্র জমা ও ভাইভার নিয়ম:
প্রার্থীদের সত্যায়িত ফটোকপি জমা দেওয়ার সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে। কাগজপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের একটি ‘প্রাপ্তি স্বীকারপত্র’ সংগ্রহ করতে হবে। মৌখিক পরীক্ষার দিন সকল মূল সনদ, এই প্রাপ্তি স্বীকারপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি প্রকাশিত লিখিত পরীক্ষার ফলে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যারা এই মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার