ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
নবীনদের বরণ করে নিল ঢাবির পপুলেশন সায়েন্সেস বিভাগ
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ আজ বৃহস্পতিবার অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম কিশোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের সহকারী অধ্যাপক শাফায়াত সুলতান শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি রায় ও আবদুল্লাহ আল মাসরুর হামিম।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপন, অন্তত একটি বিদেশি ভাষায় দক্ষতা অর্জন এবং জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে সচেতন থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি এখানে সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের বড় সুযোগ রয়েছে। সে সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করতে হবে। অভিভাবকদের সঙ্গে বিশ^বিদ্যালয়ের সম্পর্ক আরও জোরদার করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি